মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ আওয়ামী লীগের দুর্নীতিতেই জ্বালানি সংকট: পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

অজান্তেই কিডনির ক্ষতি ডেকে আনছেন যে ৫টি অভ্যাসে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৯৭ Time View

মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি। শরীর থেকে বর্জ্য ও বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার মাধ্যমে এটি আমাদের সুস্থ রাখে। কিন্তু আধুনিক জীবনযাপনের কিছু ভুল অভ্যাস নিঃশব্দে কিডনির ক্ষতি ঘটায় যার প্রভাব অনেক সময় আমরা বুঝতেই পারি না। তাই চিকিৎসকরা কিডনির সমস্যাকে ‘নিঃশব্দ ঘাতক’ বলে থাকেন।

ভারতীয় ইউরোলজিস্ট ডা. ‘ভেঙ্কট সুব্রামণিয়াম’ সতর্ক করেছেন, ‘আপনার কিডনি সারা রাত পরিশ্রম করে আপনাকে সুস্থ রাখে। তাই সকালে এমন কিছু করবেন না যা তাদের ওপর বাড়তি চাপ ফেলে।‘ তাঁর মতে, সকালে কয়েকটি সাধারণ অভ্যাস পরিবর্তন করলে কিডনিকে সুরক্ষিত রাখা সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি সকালের অভ্যাস, যা অজান্তেই কিডনির ক্ষতির কারণ হয়ে উঠছে-

১️. পানি আগে চা/কফি পান

সকালে ঘুম থেকে উঠে চা বা কফির বিকল্পে এক গ্লাস পানি পান করলে শরীরের পানিশূন্যতা দূর হয় এবং কিডনির ওপর বাড়তি চাপ সৃষ্টি করেনা।

২️. প্রস্রাব আটকে রাখা

অনেকেই অলসতার কারণে প্রস্রাব আটকে রাখেন। এতে সংক্রমণ ও কিডনির ক্ষতি হতে পারে। তাই সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে প্রস্রাব করে ফেলুন।

৩. ব্যায়ামের পর পানি না করা

ব্যায়াম মাধ্যমে শরীর থেকে তরল বেরিয়ে যায়। তাই ব্যায়াম শেষ করার পর পর্যাপ্ত পানি বা ইলেক্ট্রোলাইটযুক্ত পানীয় পান করা জরুরি।

৪. খালি পেটে ব্যথানাশক ওষুধ

খালি পেটে ব্যথানাশক ওষুধ খেলে কিডনির জন্য ক্ষতিকর। কারণ খালি পেটে ক্ষতির মাত্রা বেড়ে যায়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া বা না খেয়ে কোনো ব্যথানাশক ওষুধ খাওয়া উচিত নয়।

৫️. সকালের নাস্তা এড়িয়ে চলা

ব্যস্ততার কারণে অনেকেই সকালের নাস্তা এড়িয়ে যান যা কিডনির জন্য বিপজ্জনক। তাই সকালে প্রোটিনসমৃদ্ধ ও সুষম নাস্তা করুন যা কিডনির সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই পাঁচটি সহজ অভ্যাস কিডনিকে দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category