সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস বাংলা নববর্ষ উপলক্ষে মাদারীপুরে গীতাপাঠ প্রতিযোগিতা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মাদারীপুরে ১০ দলীয় জোটের এমপি প্রার্থী আব্দুস সোবহান খানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ মোঃ ফেরদৌস হোসাইন

মাদারীপুরে-২ (মাদারীপুর-রাজৈর) সংসদীয় আসনের ১০ দলীয় জোটের এমপি প্রার্থী মুফতি আব্দুস সোবহান খানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ৩ টায় মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসী উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী জনসভায় জোটের রিকশা প্রতীকের প্রার্থী মুফতী আব্দুস সোবহান খান বলেন, আমি এমপি হতে চাই না আপনাদের খাদেম হতে চাই। আমি খোলাফায়ে রাশেদিন ওমরের মত দেশ চালাতে চাই। মাদারীপুরের বেকার সমস্যা দূর করবো পাশাপাশি সন্ত্রাস ও মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ।

বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন সভাপতি মাওলানা এমদাদুল হক দাদন এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা সাবেক আমীর মাওলানা আব্দুস সোবহান খান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাজলিসুল মুফাসসিরিন মাদারীপুর জেলা সভাপতি মাওলানা মনিরুজ্জামান হামিদি,

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মাদারীপুর জেলা সভাপতি শওকত জাহান মৃধা, বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজবাহুল ইসলাম,

খেলাফত মজলিসের মাদারীপুর জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজৈর উপজেলা আমীর সহকারি অধ্যাপক আলী আহমেদ আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর সদর থানা সভাপতি মাওলানা মোহাম্মদউল্লাহ, রাজৈরের জামায়াতের সেক্রেটারি কাজী নজরুল ইসলাম, রাজৈর পৌরসভা জামায়াতের সেক্রেটারি ফাইজুর রহমান মামুন,ধুরাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সাব্বির হোসেন, খেলাফত মজলিসের ধুরাইল ইউনিয়নের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, খেলাফত মজলিসের শিরখাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম প্রমুখ।

১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় সঞ্চালনা করেন রাজৈর পৌরসভার শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহরিয়ার।

এসময় জোটভুক্ত দলের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category