শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার পথিকৃৎ শহীদ সরদার সাজাহানকে শ্রদ্ধার সাথে স্মরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫১ Time View

বাতেনুজ্জামান জুয়েল :

দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বারখ্যাত টেকেরহাট অঞ্চলে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হয়েছে নারী শিক্ষার অগ্রদূত ও মহান শিক্ষানুরাগী শহীদ সরদার সাজাহানের ৫২তম মৃত্যুবার্ষিকী।
মাদারীপুর জেলার বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কুরআনখতম, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  হাসিবুল হাসান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সরদার সাজাহান শিশু নিকেতনের অধ্যক্ষ সাইফুল ইসলাম বুলবুল। অনুষ্ঠনটি পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক এফ আর মামুন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) হারাধন বালা। উপস্থিত ছিলেন শহীদ সরদার সাজাহানের ভাতিজা মো:সিয়াম সরদার  এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলে নারী শিক্ষার যে অগ্রযাত্রা আজ দৃশ্যমান, তার ভিত্তি রচনা করেছিলেন শহীদ সরদার সাজাহান। তাঁর ত্যাগ, আদর্শ ও শিক্ষানুরাগ আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। বক্তারা তাঁর আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category