শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদল সাবেক ভিপি সিরাজুল ইসলাম পৌরসভায় নতুন নেতৃত্বের প্রত্যাশা: মেয়র পদে লড়তে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৪ Time View

মোহাম্মদ আব্দুল আজিজ ইসলাম সাগর দেশ বাংলা সংবাদ স্টাফ রিপোর্টার রংপুর বিভাগ

কুড়িগ্রাম পৌরসভার রাজনৈতিক অঙ্গন। সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন তরুণ রাজনীতিক ও সাবেক ছাত্রনেতা ভিপি সিরাজুল ইসলাম। পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির শীর্ষ নেতৃত্ব ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম পৌরসভায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা চোখে পড়ছে।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভোকেশনাল মোড়ের বাসিন্দা সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও স্থানীয় সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়ে নেতৃত্বের দক্ষতা দেখান। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন এবং জেলা পর্যায়ের রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখেন।
রাজনীতির পাশাপাশি ফুটবল খেলাওর ছিলেন পরিচিত মুখ। এক সময়ের সেরা ফুটবলার হিসেবে স্থানীয় ক্রীড়া অঙ্গনে খ্যাতি অর্জন করেন এবং ভোকেশনাল মোড় এলাকায় গড়ে ওঠা একটি স্পোর্টিং ক্লাবের নেতৃত্ব দেন দীর্ঘদিন। স্থানীয়দের মতে, এই সামাজিক ও সাংগঠনিক অভিজ্ঞতা তাকে জনপ্রিয়তার জায়গায় পৌঁছে দিয়েছে।
পৌর এলাকার বাসিন্দাদের মধ্যেও তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে। ভেলাকোপা এলাকার বাসিন্দা আলমগীর বলেন, কুড়িগ্রাম পৌরসভায় এবার তরুণ ও কর্মঠ নেতৃত্ব প্রয়োজন। সেই বিবেচনায় ভিপি সিরাজুল ইসলাম একজন যোগ্য প্রার্থী।
অন্যদিকে ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আহসান হাবিবের মতে, দীর্ঘদিন ধরে অবকাঠামো ও নাগরিক সেবায় ঘাটতি থাকায় পৌরবাসী ভোগান্তিতে ছিলেন। তিনি বলেন, রাস্তা, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কার্যকর নেতৃত্ব দরকার। সিরাজুল ইসলাম নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান হবে বলে আশা করি।
নিজের প্রার্থিতা নিয়ে সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমার জন্ম এই পৌরসভায়। দীর্ঘদিন ধরে দেখেছি নাগর আমার একটি আশা আমি জনসাধারণ মানুষের সেবক হিসেবে থাকতে চাই তিনি আরো বলেন গরীব অসহায় মেহনতি মানুষদের পাশে আছি আমি থাকবো চাঁদা বিরুদ্ধে মাদক বিরোধী সমাজ গড়ে তুলতে চাই নতুন আশা নতুন মুখ তাই নিয়ে এবার দোয়া ও সমর্থন চাই সুজনের মোড়ের কৃতি সন্তান জনাব মাহিদুর রহমান মাহিন বলেছেন নতুন মুখ দলের নেতৃত্ব দেওয়ায় জন্য আমরা মনে করি প্রয়োজন হবে কুড়িগ্রাম সরকারি কলেজ সাবেক ভিপি রিয়াজুল ইসলাম বলেন আমি জনগণের পাশে থাকতে চাই বলে বিষয়টি জানায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category