শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

সিলেটের উন্নয়ন দেশকে এগিয়ে নিয়ে যাবে —মন্ত্রী আরিফুল হক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬৯ Time View

আহমদ বিলাল খান

সিলেট বিভাগের অবকাঠামোগত উন্নয়ন দেশের অর্থনীতি ও প্রবাসী আয়ের উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত। শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিলেট জেলা আইনজীবী সমিতির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকার সিলেটকে আধুনিক ও সম্ভাবনাময় অঞ্চলে পরিণত করতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে।

মন্ত্রী আরও জানান, সিলেট বিভাগের মহাসড়ক, রেলপথ ও আকাশপথে দীর্ঘদিনের যাতায়াত সমস্যা চিহ্নিত করা হয়েছে। ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

তিনি বলেন, সিলেট শুধু একটি বিভাগ নয়। এটি দেশের অর্থনীতি, প্রবাসী আয় এবং পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই অবকাঠামোগত উন্নয়ন, যাত্রীসেবা সহজীকরণ এবং সার্বিক নাগরিক সুবিধা বৃদ্ধিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী আশ্বাস দিয়েছেন, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সেবার মান উন্নত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রবাসী ও সাধারণ যাত্রীদের জন্য সম্মানজনক এবং ঝামেলামুক্ত পরিবেশ নিশ্চিত করা সরকারের লক্ষ্য।

আরিফুল হক চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি আধুনিক, গতিশীল ও সম্ভাবনাময় অঞ্চলে রূপান্তর করা সম্ভব এবং শিগগিরই এর দৃশ্যমান সুফল মিলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category