মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদে সংরক্ষিত আসনে হেলেন জেরিন খান এমপি, উচ্ছ্বসিত মাদারীপুর মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস

রাজৈরে সাংবাদিক মিলনমেলা ও ইফতার: স্বচ্ছতা, নৈতিকতা ও পেশাগত ঐক্যের উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৯৯ Time View

বাতেনুজ্জামান জুয়েল, 

রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা, পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত ও ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহে রমজানের ভাবগাম্ভীর্যপূর্ণ আবহে সারাক্ষণ বার্তা পরিবারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার সাংবাদিকবৃন্দ এবং গণমাধ্যম সংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারাক্ষণ বার্তার সম্পাদক অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু। তিনি বলেন,
“সাংবাদিকতা কোনো সাধারণ পেশা নয়; এটি দায়িত্ববোধ, সততা ও নাগরিক মূল্যবোধের প্রতিফলন। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক অবস্থানই একজন সাংবাদিকের মূল পরিচয়।”
তিনি আরও বলেন, প্রান্তিক জনপদের সংবাদ ও গণমানুষের কণ্ঠস্বর যথাযথভাবে তুলে ধরাই হবে সারাক্ষণ বার্তার অঙ্গীকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর মডেল প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাক-এর প্রতিনিধি খোন্দকার আব্দুল মতিন। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ একরাম, সিনিয়র সহ-সভাপতি অনাদি কুমার মণ্ডল এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক টুটুল বিশ্বাস। উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, কাওসার আলম মিঠু, বিপুল দাস, আলী শেখসহ প্রায় শতাধিক সাংবাদিক।
বক্তারা স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা, নৈতিকতা এবং নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারাক্ষণ বার্তার প্রকাশক সনজীব কুমার দাস। তিনি বলেন,
“সারাক্ষণ বার্তা কেবল একটি সংবাদমাধ্যম নয়; এটি একটি পরিবার—যেখানে সত্য, সাহস, নির্ভীকতা, ন্যায় এবং মানবিক মূল্যবোধ আমাদের শক্তি।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজেদুল ইসলাম শাওন। শেষপর্বে রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফাইজুর রহমান মামুন দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানের শেষে বিশেষভাবে সম্মানিত হন দেশবাংলা সংবাদ পত্রিকার সম্পাদক বাতেনুজ্জামান জুয়েল ও প্রকাশক মেহেদী হাসান সোহেল। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেছে এবং সাংবাদিক সমাজে পেশাগত বন্ধন দৃঢ় করেছে।
পুরো আয়োজনজুড়ে ছিল মাহে রমজানের ভাবগাম্ভীর্য, আন্তরিকতা, পেশাগত বন্ধন এবং উষ্ণ আতিথেয়তা। মিলনমেলা প্রমাণ করে—সত্যের পথে সম্মিলিত অগ্রযাত্রাই গণমাধ্যমকে শক্তিশালী, গ্রহণযোগ্য এবং দায়িত্বশীল করে গড়ে তুলতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category