বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৫১ Time View

আহমদ বিলাল খান,রাঙামাটি জেলা প্রতিনিধি,

পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ ১২৬ বছরের পুরনো শাসনবিধি বাতিল এবং আঞ্চলিক ও তিন পার্বত্য জেলা পরিষদে দ্রুত নির্বাচনসহ সাত দফা দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। সংগঠনটি বলছে, অনির্বাচিত প্রতিনিধির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম চালানোর ফলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, জবাবদিহিতা কমে গেছে এবং সাধারণ মানুষ অসন্তুষ্ট।

রবিবার (১ মার্চ) দুপুর ১২টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সাত দফা দাবিসহ স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতারা।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব শাব্বির আহম্মেদ, জেলা সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, পিসিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন, জেলা সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন এবং যুগ্ম সম্পাদক মনির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং তিন পার্বত্য জেলা পরিষদে দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি। জনগণের সরাসরি অংশগ্রহণ নেই, ফলে দুর্নীতি ও বৈষম্যের অভিযোগ বাড়ছে। পিসিএনপি দাবি করেছে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় চেয়ারম্যান ও সদস্য নির্বাচন নিশ্চিত করতে হবে। এছাড়া চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য ভাইস চেয়ারম্যান পদ চালু করা হোক এবং চেয়ারম্যান পদে বাঙালি জনগোষ্ঠীর অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হোক।

নিরাপত্তা বিষয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছে। পাহাড়ে সশস্ত্র বিভিন্ন গ্রুপের তৎপরতায় চাঁদাবাজি, অপহরণ ও সহিংসতার ঘটনা বেড়েছে। এই পরিস্থিতিতে প্রত্যাহার করা ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন, দুর্গম এলাকায় সেনাবাহিনী মোতায়েন এবং ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক দ্রুত নির্মাণের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, ১৯০০ সালের শাসনবিধি এবং ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই এসব বাতিল করে সমতলের জেলার মতো সংবিধানের আলোকে পার্বত্য চট্টগ্রাম পরিচালনার দাবি জানিয়েছে সংগঠনটি।
ভূমি কমিশন আইন সংশোধন, ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম চালু করা, সকল সম্প্রদায়ের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা, বাজারফান্ড এলাকায় হাউজ লোন চালু রাখা এবং শিক্ষা, চাকরি ও নেতৃত্বের ক্ষেত্রে বৈষম্য দূর করার বিষয়ও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন বলে জানান সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category