বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

অর্জুনতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২০৪ Time View

মোহাম্মদ উল্লাহ
স্টাফ রিপোর্টার, নোয়াখালী

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন খান এবং সঞ্চালনা করেন সেনবাগ উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশীদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক সৈয়দ হারুন এমজেএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু ইউসুফ মজুমদার, ঢাকাস্থ জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক লায়ন মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান শাহীন আক্তার কানন, অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন শহিদ সোহরাওয়ার্দী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাটোয়ারী, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূঁইয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্বাস উদ্দিন মামুন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক আমিন উল্লাহ আকরাম।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়ানো যাবে না। বরং সমাজে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রয়োজন অনুযায়ী আইনের সহায়তা নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category