মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদে সংরক্ষিত আসনে হেলেন জেরিন খান এমপি, উচ্ছ্বসিত মাদারীপুর মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস

জনদুর্ভোগে এগিয়ে এলো জামায়াত, রাজৈরে ভাঙা রাস্তা মেরামত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬৩ Time View

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার
মাদারীপুরের রাজৈর পৌরসভার কাঠেরপুল থেকে রাজৈর উত্তরপাড়া বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে এবং প্রায়ই ছোটখাটো দুর্ঘটনায় পথচারী ও চালকেরা আহত হচ্ছেন।
এ অবস্থায় সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে রাজৈর পৌরসভার জামায়াতের নেতৃবৃন্দ। তারা রাস্তার মৌলভী বাড়ি সংলগ্ন ভাঙা অংশে মাটি ফেলে সমতল করার কাজ করছেন।
জামায়াত নেতা আবু বকর মোল্লার অর্থায়নে পরিচালিত এ কাজে নেতৃত্ব দেন রাজৈর পৌরসভার সহকারী সেক্রেটারি মুহাইমিনুর মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের সেক্রেটারি মুসা আনসারী, ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম রাজু, জামায়াত নেতা লুৎফর ফরাজী, রাজু মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জামায়াতের এ উদ্যোগে সাময়িক হলেও এলাকাবাসীর ভোগান্তি কিছুটা লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category