শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

চাকা খুলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, রাজৈরে হেলপার নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২০৮ Time View

সুজন হোসেন রিফাত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা লেগে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
রোববার (৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে রাজৈর উপজেলার আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে শনিবার রাতে লাকড়ি বোঝাই একটি ট্রাকের চাকা খুলে যাওয়ায় সেটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল।
এ সময় একটি বেপরোয়া গতির ট্রাক এসে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার ইসমাইল হোসেন (১৮) ঘটনাস্থলেই নিহত হন। তিনি ট্রাকচালক রাসেল হোসেনের ছেলে। আহত চালক রাসেল হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহতরা নোয়াখালী জেলার চর জব্বার থানার সুবর্ণচর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় অপর ট্রাকের চালক মো. সোহেল কবির (৩৭) আহত হয়েছেন।
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category