শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের আর মাত্র ৬ দিন: যেসব দল ও তারকাকে ঘিরে তুঙ্গে উত্তেজনা মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

রাজৈরে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১০ Time View

সুবাইল খন্দকার,স্টাফ রিপোর্টার

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলার মাচারং খন্দকার বাড়ি জামে মসজিদ মাঠে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার, ত্রাণ সামগ্রী, খাদ্য ও কাপড় বিতরণ এবং বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ), ১৯ রমজান খন্দকার বাড়ি পরিবারবর্গের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়, যাতে তারা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাহানদার আলী মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস মানুষের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসা।
অনুষ্ঠানে মরহুম বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার, খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়।
আয়োজক খন্দকার বাড়ি পরিবারবর্গ জানান, মানবিক দায়িত্ববোধ থেকে তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category