বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে রাঙ্গামাটিতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৩২ Time View

আহমদ বিলাল খান

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটিতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন রাঙ্গামাটির আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটি পার্বত্য জেলার তত্ত্বাবধানে এ মহড়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

মহড়ায় ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ পরিস্থিতিতে অনুসন্ধান, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এতে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার, বিধ্বস্ত ভবনে অনুসন্ধানের মাধ্যমে ভিকটিম শনাক্তকরণ, প্রবেশপথ তৈরি করে উদ্ধার তৎপরতা পরিচালনা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর কার্যক্রম বাস্তবভিত্তিকভাবে উপস্থাপন করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী পরিচালক নিউটন দাস (বিএফএম)-এর তত্ত্বাবধানে মহড়াটি পরিচালনা করেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মুর্শিদুল ইসলাম। এ সময় বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকও মহড়ায় অংশগ্রহণ করেন।

দুর্যোগের সময় দ্রুত ও সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়াতে এ ধরনের মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category