শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের আর মাত্র ৬ দিন: যেসব দল ও তারকাকে ঘিরে তুঙ্গে উত্তেজনা মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

রমজানের তাৎপর্য তুলে ধরে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৩৯ Time View

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :

মাদারীপুর সদর উপজেলাধীন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনিসুর রহমান তালুকদার খোকন, মাননীয় সংসদ সদস্য মাদারীপুর-৩ ও বিএনপির নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন জনাব মোঃ জাহান্দার আলী মিয়া, মাননীয় সংসদ সদস্য মাদারীপুর-২ ও সদস্য সচিব, মাদারীপুর জেলা বিএনপি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. জাফর আলী মিয়া এবং যুগ্ম আহ্বায়ক এ্যাড. মোঃ জামিনুর হোসেন মিঠু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য জনাব গাউছ-উর রহমান।
সভায় সভাপতিত্ব করেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ রুহুল আমিন মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন শিরখাড়া ইউনিয়ন বিএনপির নেতা বাবলু শেখসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজনে ছিল বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category