মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদে সংরক্ষিত আসনে হেলেন জেরিন খান এমপি, উচ্ছ্বসিত মাদারীপুর মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস

রাঙ্গামাটিতে মর্মান্তিক শিশুমৃত্যুর পর আলফা ইসলামী লাইফের বিমা চেক হস্তান্তর, শোকসন্তপ্ত পরিবারের পাশে সহমর্মিতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭৭ Time View

আহমদ বিলাল খান :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকার বিমা দাবি পরিশোধ করেছে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি।
মঙ্গলবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৩টায় রাঙ্গামাটি শহরের বনরূপা এলাকায় অবস্থিত কোম্পানির ব্রাঞ্চ অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের নেজাম শাহ পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ এসকান্দর তার সন্তান কাজী তাইমিন মাহমুদ আরাফের ভবিষ্যৎ সুরক্ষার কথা চিন্তা করে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্সে একটি শিক্ষা বীমা পলিসি গ্রহণ করেন। তিনি ত্রৈমাসিক ৫ হাজার ২৮০ টাকা হারে মোট পাঁচটি কিস্তিতে ২৬ হাজার ৪০০ টাকা জমা দেন।
পলিসি চালুর প্রায় ১৮ মাসের মাথায় এক মর্মান্তিক দুর্ঘটনায় শিশু আরাফ নিজ বাড়ির সামনে মাইক্রোবাসের ধাক্কায় মৃত্যুবরণ করে। এ ঘটনায় পরিবারটিতে গভীর শোক নেমে আসে।
পরবর্তী সময়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স দ্রুততার সাথে দাবির প্রক্রিয়া সম্পন্ন করে এবং গ্রাহকের প্রতি দায়বদ্ধতা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা বিমা দাবি পরিশোধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স চট্টগ্রাম লালখান বাজার সেলফ অফিসের কে আর এম পেয়ার উদ্দিন মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন রাঙ্গামাটি ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি ব্রাঞ্চ ম্যানেজার বিএম নাসির উদ্দিন এবং চট্টগ্রাম নোয়াপাড়া ব্রাঞ্চের বিএম সিরাজুল ইসলাম সিরাজ।
অনুষ্ঠানের শুরুতে মরহুম শিশুর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পরে বীমা গ্রহীতার নমিনি মোহাম্মদ এসকান্দরের হাতে ১ লাখ ৫০ হাজার টাকার দাবির চেক তুলে দেন অতিথিরা।
বক্তারা বলেন, মানুষের জীবনে অনিশ্চয়তা থাকলেও বীমা ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরিবারের আর্থিক সুরক্ষা দিতে বীমা কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করে বলেও তারা উল্লেখ করেন।
এ সময় কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, বীমা গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category