মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদে সংরক্ষিত আসনে হেলেন জেরিন খান এমপি, উচ্ছ্বসিত মাদারীপুর মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস

মাটি খেকো সাদ্দামের দাপট, সেনবাগের দক্ষিণাঞ্চলে ফসলি জমি উজাড়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১৮ Time View

মোহাম্মদ উল্লাহ
স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সেনবাগের দক্ষিণাঞ্চলে মাটি খেকো হিসেবে পরিচিত সাদ্দাম এই অবৈধ মাটি ব্যবসার সঙ্গে জড়িত।
জানা যায়, সাদ্দাম ৮ নম্বর বিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজলের ছোট ভাই। তার নেতৃত্বে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ফসলি জমি থেকে মাটি কেটে ট্রাক্টর ও ডাম্প ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।
সম্প্রতি সেনবাগ উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে শ্রমিকরা প্রশাসনকে দেখে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। পরে উপজেলা প্রশাসন মাটি ও বালুমহাল ব্যবস্থাপনা আইনের আওতায় সাদ্দামকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করে।
এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তার টিমের সদস্যরা। প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category