বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

রমজানে খুশির বার্তা: রাজৈরের মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৯৩ Time View

বাতেনুজ্জামান জুয়েল,

রমজান মাসে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের ইফতারে সহায়তা হিসেবে সরকারিভাবে বরাদ্দকৃত খেজুর রাজৈর উপজেলায় বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে কার্যক্রমটি সম্পন্ন হয়।

২০২৫–২০২৬ অর্থবছরে সৌদি আরব কর্তৃক প্রেরিত ২৯ কার্টুন, মোট ২৩২ কেজি খেজুর উপজেলার ৮২টি মাদ্রাসা ও এতিমখানায় পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও লিল্লাহ বোর্ডিং, অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম ও অন্যান্য সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠানের জন্যও বরাদ্দ রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেন বলেন, “এই খেজুর বিতরণ রমজানে শিক্ষার্থীদের ইফতারে সহায়তা করার উদ্দেশ্যে করা হয়েছে। সরকারের মানবিক সহায়তা কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category