শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

পুঠিয়ায় সেমাই ও বেকারি কারখানায় মোবাইল কোর্ট, মানহীন পণ্য জব্দ ও জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২২৪ Time View

মোঃ রাজু

জেলা প্রতিনিধি (রাজশাহী)

রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় একটি সেমাই ও বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে মানহীন খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করা হয়েছে।
অভিযানে কারখানাটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (১৬ মার্চ ২০২৬) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দেখা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করা হচ্ছিল। এছাড়াও খাদ্যপণ্যে কৃত্রিম রং (আর্টিফিশিয়াল কালার) ব্যবহার এবং বিভিন্ন মানহীন উপকরণ দিয়ে সেমাই তৈরি করে বাজারজাত করার আলামত পাওয়া যায়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা কারখানা থেকে বিপুল পরিমাণ মানহীন সেমাই ও কৃত্রিম রং জব্দ করেন। পরে জব্দকৃত পণ্যসমূহ ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকার বেশি।

অভিযানে অভিযুক্ত ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, পবিত্র রমজান মাসে উপজেলার মানুষকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category