শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

ঈদে যাত্রী নিরাপত্তায় ঢাকা-রাজশাহী মহাসড়কে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৮৯ Time View

মোঃ রাজু

জেলা প্রতিনিধি: রাজশাহী

পবিত্র ঈদকে সামনে রেখে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা-রাজশাহী মহাসড়কে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ ১৭ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে পরিচালিত এ অভিযানে মহাসড়কে চলাচলরত কয়েকটি ড্রাম ট্রাককে থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট না থাকায় ২টি পৃথক মামলায় মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্ঘটনা রোধে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সচেতন মহল এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category