শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

ঈদের আনন্দ ঘরে ঘরে: পুঠিয়ায় অসহায়দের পাশে এসিল্যান্ড শিবু দাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২২৩ Time View

মোঃ রাজু,জেলা প্রতিনিধি: (রাজশাহী)

সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) রাজশাহীর পুঠিয়া উপজেলায় তিনি নিজ উদ্যোগে বিভিন্ন অসহায় পরিবারের বাসায় গিয়ে ঈদ উপহার পৌঁছে দেন। ঈদকে সামনে রেখে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়।

বিতরণকৃত উপহারের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, চাদর এবং নগদ অর্থসহ প্রয়োজনীয় সামগ্রী। উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।

এ সময় শিবু দাশ বলেন, “ঈদের আনন্দ সবার জন্য। যারা নানা কারণে পিছিয়ে আছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি চেষ্টা করেছি তাদের ঘরে গিয়ে সামান্য হলেও ঈদের আনন্দ পৌঁছে দিতে।”

স্থানীয়রা জানান, প্রশাসনের এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ঈদের আগে এ ধরনের মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category