শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

নোয়াখালীর অর্জুনতলায় ৭ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ জয়নুল আবেদীন ফারুক ও সৈয়দ হারুন এমজেএফের মানবিক উদ্যোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩০৫ Time View

মোহাম্মদ উল্লাহ
স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নে প্রায় ৭ শতাধিক গরীব, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) দুপুর ২টায় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফাউন্ডেশনের আহ্বায়ক মো. ইমরান হোসেন এবং সদস্য সচিব মাহমুদুর রহমান রাকিব।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন হাফেজ জালাল আহম্মেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. হুমায়ুন কবির, টপস্টার গ্রুপের পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন, সেনবাগ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান লিটন, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. শহিদ উল্ল্যা, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল মোতালেব দুলাল, প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন এবং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন কাশিপুর মোহাম্মদীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুফতি আবদুল মজিদ, সমাজসেবক আবু ইউসুফ মজুমদার, হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ স্থানীয় নেতাকর্মীরা। সার্বিক সহযোগিতায় ছিলেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের সাবেক আহ্বায়ক জাবের আহমেদ।
অনুষ্ঠানে উপহার সামগ্রী হিসেবে সেমাই, নুডলস, চাল, চিনি, কিসমিস, বাদাম ও দুধ পাউডার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদীন ফারুক বলেন, “গরীব-দুঃখীদের পাশে দাঁড়াতে হারুন ফাউন্ডেশনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সেনবাগের অন্যান্য বিত্তবানরাও যদি এগিয়ে আসেন, তাহলে এ অঞ্চলে দারিদ্র্য অনেকটাই কমে আসবে। ইনশাআল্লাহ, সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।”
অনুষ্ঠানটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং আয়োজকদের এ মানবিক উদ্যোগকে উপস্থিত সকলে সাধুবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category