শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

রাজৈরে জমি নিয়ে বিরোধে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল অভিযুক্তদের বাড়ি, এলাকায় উত্তেজনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩২৬ Time View

বাতেনুজ্জামান জুয়েল

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জাকির শেখ (৪৫) নামে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ করলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সালিশে অংশ নিতে মজুমদারকান্দি এলাকার নিজ বাড়ি থেকে বের হন জাকির শেখ। পরে তিনি আমগ্রাম মধ্যেপাড়া এলাকায় তার জামাতা রাসেল কাজীর বাড়িতে যান। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আব্দুল মজিদ খাঁর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আব্দুল মজিদ খাঁর ছেলেরা দেশীয় ধারালো অস্ত্র—রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে জাকির শেখের ঘাড়ের ডান পাশে ও পিঠে এলোপাতাড়ি কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাকির শেখ রাজৈর বাসস্ট্যান্ডের ফল ব্যবসায়ী এবং মজুমদারকান্দি এলাকার নুরুজ্জামান শেখের ছেলে।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের দুটি পাকা বাড়ি ও চারটি টিনশেড ঘরে অগ্নিসংযোগ করে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category