শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

উলিপুরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ৮ থানায় অভিযোগ দায়ের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৩৯ Time View

আব্দুল আজিজ ইসলাম সাগর,

স্টাফ রিপোর্টার, রংপুর বিভাগ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার উত্তর দলদলিয়া মিয়া পাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া মিয়া পাড়ার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে আশরাফুল ইসলামের সঙ্গে তার ভাগীশরীকদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২৪ মার্চ মঙ্গলবার সকালে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে আশরাফুল ইসলামের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন— জাহেরুল ইসলাম, সোহাইবুর রহমান, আমিনুল ইসলাম, এমদাদুল হক, নওয়াব ব্যাপারী, ইদুল ইসলাম, আতাউর রহমান, নাসির ইসলাম, আলমগীর হোসেন, একরামুল হক, রানু ইসলাম, ইমন ইসলাম, শামীম হোসেন, লাভলী বেগম, জবা বেগম, জহুরা বেগম, এশরা বেগম ও রুমি বেগম। তারা সবাই উত্তর দলদলিয়া এলাকার বাসিন্দা।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা দা, ছোরা, সাবল, লোহার রড, কুড়াল, কাঁচি ও বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে আশরাফুল ইসলামের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে পরিবারের সদস্যরা মারাত্মকভাবে আহত হন। এ সময় নারী সদস্যদের ওপর নির্যাতন চালানো হয় এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগও রয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন— আশরাফুল ইসলাম, আসাদুজ্জামান, আব্দুর রহমান, খবির উদ্দিন, ফরিদুল ইসলাম, রেবা বেগম, শাহিনুর বেগম ও আদরী বেগম।
স্থানীয়রা তাদের আর্তচিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে আশরাফুল ইসলাম বাদী হয়ে উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category