শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

উলিপুরে জমি বিরোধে হামলা, নারী নির্যাতনের অভিযোগে থানায় মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪০৬ Time View

আব্দুল আজিজ ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার রংপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মন্ডলপাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারপিট, হামলা এবং এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, একই এলাকার বাসিন্দা সামছুল হকের পুত্র আবু বসিরের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমি ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে অভিযুক্ত ফুলবাবু, শাহাজামাল, হায়বর আলী, মজনু মিয়া, রেজাউল করিম, আব্দুর রহিম, নাহিদ হাসান, সোহাগ মিয়া, হেনা বেগম, শেফালী বেগম, লাফুজা বেগম, মনিরা বেগম, সিদ্দিকা বেগম, শাহানাজ পারভীন ও গোলাপী বেগমসহ একাধিক ব্যক্তি বিভিন্ন সময় বাদীপক্ষকে প্রাণনাশ ও মারধরের হুমকি দিয়ে আসছিলেন।
অভিযোগে আরও বলা হয়, গত ২৫ মার্চ ২০২৬ তারিখ সকালে অভিযুক্তরা লাঠিসোঁটা, খন্তা, সাবল, কোদাল ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে আবু বসিরের বসতবাড়ির দক্ষিণ পাশে থাকা জমিতে জোরপূর্বক প্রবেশ করে। তারা জমি দখলের উদ্দেশ্যে সেখানে গাছের চারা রোপণ এবং পুকুরের মাছ নিধন শুরু করে।
এ সময় আবু বসির ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায়। এতে আমির হোসেন, দুলালী বেগম, দুখু মিয়া, শফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ আবু বসির গুরুতর আহত হন।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, হামলার সময় দুলালী বেগমকে টেনে-হিঁচড়ে তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় আবু বসির বাদী হয়ে উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category