শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

বেগমগঞ্জে ফ্ল্যাটে দুঃসাহসিক চুরি, প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৭৬ Time View

মোহাম্মদ উল্লাহ, স্টাফ রিপোর্টার, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি আবাসিক ফ্ল্যাটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বর্ণালংকার, নগদ অর্থ ও বৈদেশিক মুদ্রাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী মোঃ মনিরুল ইসলাম (৩৫), সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি বর্তমানে চৌমুহনী পৌরসভার মিয়ারপুল এলাকার ‘সুইট হোম’ ভবনের ৬ষ্ঠ তলায় পরিবারসহ বসবাস করেন।

অভিযোগ অনুযায়ী, বুধবার (২৫ মার্চ ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে অজ্ঞাতনামা চোর বা চোরের দল ফ্ল্যাটের মূল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের আলমারির তালা ভেঙে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার (কানের দুল, নেকলেস, চেইন ও আংটি) চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

এছাড়াও চোরেরা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং ভারতীয় রুপি ও দুবাই দিরহামসহ প্রায় ৫০ হাজার টাকার বৈদেশিক মুদ্রা নিয়ে যায়।

ভুক্তভোগী জানান, ঘটনার সময় তিনি বাসার বাইরে ছিলেন। দারোয়ান ফোন করে দরজা খোলা থাকার বিষয়টি জানালে তিনি বাসায় এসে চুরির বিষয়টি দেখতে পান। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধারণ হয়েছে বলেও তিনি জানান।

এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category