বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ সাংবাদিকরা: রাজৈরে রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২১১ Time View

বাতেনুজ্জামান জুয়েল

মাদারীপুরের রাজৈর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৫টায় তালুকদার ডিজিটাল প্লাজার হলরুমে রাজৈর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এফ আর মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটির প্রধান উপদেষ্টা ও ‘সারাক্ষণ বার্তা’র সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মো. একরাম, রাজৈর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এসএম ফেরদাউস হোসেন, সাংবাদিক আরিফুজ্জামান টিপু, সাংবাদিক আউয়াল ফকিরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে নির্ভীক ও সততার সঙ্গে দায়িত্ব পালন করাই একজন প্রকৃত কলমসৈনিকের মূল পরিচয়। তাঁরা আরও বলেন, সকল অপতৎপরতার বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মাধ্যমে সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বক্তারা বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে এই প্রত্যয় ব্যক্ত করা হয় যে, রাজৈর রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই যে আদর্শ নিয়ে যাত্রা শুরু করেছিল, তা অব্যাহত রেখে ভবিষ্যতেও সংগঠনটি এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category