শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

বিলের বোঝা আর নয়”—গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৭১ Time View

মোঃ রাজু, জেলা প্রতিনিধি (রাজশাহী):

রাজশাহীর গোদাগাড়ীতে প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ভুক্তভোগী সাধারণ জনগণ। নেসকো কর্তৃপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক মিটার স্থাপন এবং অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ তুলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় গোদাগাড়ী ডাইংপাড়া গোল চত্বরে ‘গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে তাদের দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরেন।
প্রতিবাদের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। মানববন্ধনের ব্যানারে প্রধানমন্ত্রীর কাছে আবেগঘন আবেদন জানিয়ে লেখা ছিল— “আমাদের ন্যায্য দাবি মেনে নিন; নয়তো আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না।”
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের ওপর জোরপূর্বক প্রিপেইড মিটার চাপিয়ে দিচ্ছে এবং এর মাধ্যমে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে। অনেক ক্ষেত্রে আগের তুলনায় দুই থেকে তিনগুণ পর্যন্ত বিল বৃদ্ধি পেয়েছে বলে তারা দাবি করেন।
ভুক্তভোগীরা জানান, প্রিপেইড মিটার ব্যবস্থার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আগে যেখানে স্বাভাবিক হারে বিল পরিশোধ করা সম্ভব ছিল, এখন সেখানে অতিরিক্ত খরচের চাপ বহন করতে হিমশিম খেতে হচ্ছে। অনেকেই নিয়মিত বিদ্যুৎ ব্যবহার করতেও পারছেন না বলে জানান।
মানববন্ধন থেকে অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ, অতিরিক্ত বিল প্রত্যাহার এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানানো হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সালাহ উদ্দীন বিশ্বাস, অধ্যাপক মজিবুর রহমান, বরজাহান আলী পিন্টু, শান্ত কুমার মজুমদার, মাহবুবর রহমান বিপ্লব, শহিদুল ইসলাম, নুরে আলম ওয়াহিদ, নজরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category