শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

জহিরের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে অপমান করার চেষ্টা,প্রতিবাদে জহিরের বক্তব্য

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৭৬ Time View

মোহাম্মদ উল্লাহ স্টাফ রিপোর্টার,নোয়াখালী

সম্প্রতি প্রকাশিত একটি মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মো: জহির, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি, ৮ নং বীজবাগ ইউনিয়ন,পরিচালক, দক্ষিণ বীজবাগ ক্রীড়া সংঘ, তিনি জানান, অতীতে যখন তিনি বিরোধী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তখন এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং সবার কাছে একজন গ্রহণযোগ্য ও প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
জহির বলেন, “আমি সবসময় চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে। যদি আমি খারাপ মানুষ হতাম, তাহলে কখনোই এলাকার মানুষ আমাকে সম্মানিত করত না।”
তিনি আরও দাবি করেন, তার বিরুদ্ধে যে ভুয়া সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। আলোচিত একটি কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “আমি স্পষ্টভাবে বলেছি যে আমার কাছে ৫০০০ টাকা আছে এবং আরও কিছু টাকা সংগ্রহ করে একসাথে লাইটিংয়ের কাজ শুরু করব। আমি কোথাও বলিনি যে আমার কাছে কোনো টাকা নেই।”
এছাড়াও, তিনি অভিযোগ করেন যে, না বুঝে ও যাচাই না করে একটি নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থে অনেকেই এই সংবাদটি শেয়ার করেছেন এবং তাদের অধিকাংশই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে জড়িত।
সবশেষে তিনি বলেন, “রাজনৈতিক মোকাবেলা রাজনৈতিকভাবেই হওয়া উচিত। ব্যক্তিগতভাবে কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা সংবাদ ছড়ানো অনুচিত।”
তিনি আরও জানান, এই বিষয়ে দক্ষিণ বিজবাগ মানবিক ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক অবগত নন এবং একজন ব্যক্তি নিজস্ব স্বার্থ হাসিলের জন্য এই সংবাদটি প্রচার করেছেন।
জহির বলেন, “আলহামদুলিল্লাহ, তিনি যা করেছেন, ভালো করেছেন। আমি তার জন্য দোয়া করি, তিনি যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category