শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

মোহনগঞ্জে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২১১ Time View

মোঃ মিজানুর রহমান (নন্দন) মোহনগঞ্জ (নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৭নং ইউনিয়নের বরান্তর গ্রামে আড়াই বছরের শিশু অংকিত বর্মনের গলাকাটা লাশ প্রতিবেশীর ঘরের বিছানার উপর থেকে উদ্ধার করা হয়েছে।
এ মর্মান্তিক ঘটনা ঘটেছে আজ ৩০ মার্চ/২৬ খ্রিস্টাব্দ সোমবার আনুমানিক দুপুর আড়াইটার সময়।
নিহত অংকিত বরান্তর গ্রামের সাগর বর্মনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে সাগর বর্মন সপরিবারে ঢাকায় থাকেন। সেখানে সপরিবারে একটি পোশাক কারখানায় কাজ করেন।আর দাদী বিশু রানী বর্মন ঢাকায় খেতে শিশুটির দেখাশোনা করেন।
কয়েকদিন পুর্বে তারা শিশুটিকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসে।
ঘটনার দিন দুপুরে শিশু অংকিত বর্মন বাড়ির উঠোনে খেলা করছিল।এ সময় পারিবারিক কাজে সবাই বাড়ির বাহিরে ছিল।দাদী পাশের বাড়িতে বেড়াতে গিয়ে ছিল।
পরে দাদী বাড়িতে এসে শিশু অংকিতকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজির এক পর্যায়ে পাশের ঘর শিশুর বাবার মামাত ভাই সুকুমার বর্মনের বিছানার উপর গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় এবং দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্হ্য কম্প্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে শিশুর লাশটি উদ্ধার করে পুলিশ হেফাজতে আনে। বর্তমানে শিশুর লাশ মোহনগঞ্জ থানায় রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান হারুন এ প্রতিনিধিকে ঘটনা নিশ্চিত করে জানান লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।এখনো মামলা দায়ের করা হয় নি।
ওসি রাত সাড়ে সাতটায় জানান আমি এখন ঘটনাস্থলে আছি। হত্যার কারণ উদঘাটন করতে চেষ্টা করছি।
শিশুর পরিবার এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দোষীদের দৃস্টান্তমুলক শান্তি দাবী করেন।
এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিগত সময়ে মোহনগঞ্জ উপজেলায় বেশকিছু হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন এরকম সকল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দৃস্টান্তমুলক শাস্তি দাবি করেন এবং এলাকাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category