বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

রাতের অভিযানে ফাঁস পেট্রোল কারচুপি: রাজৈরে ফিলিং স্টেশনে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৮৭ Time View

মেহেদি হাসান সোহেল
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর উপজেলায় পেট্রোল মজুদ সংক্রান্ত তথ্য গোপন করে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৫ এপ্রিল) রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সহকারী ভূমি কর্মকর্তা নাহিদ নিওয়াজ শিশিরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে টহল ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার সানেরপাড় এলাকায় অবস্থিত এস আর ফিলিং স্টেশনে মজুদ ট্যাংকের স্কেল পরিমাপ করে ৭২০০ লিটার পেট্রোল পাওয়া যায়। তবে স্টেশনটির রেজিস্টারে ৩০০০ লিটার কম দেখানো হয়। এ অসঙ্গতির প্রমাণ পাওয়ায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগেও একই ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছিল এবং সতর্ক করা হয়েছিল।
এছাড়া টেকেরহাট এলাকার হাজী হাসমত ফিলিং স্টেশনেও তদারকি করা হয়। সেখানে কোনো ধরনের অনিয়ম পাওয়া যায়নি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category