শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি-২০২৬: ৩৭ পরিবারে প্রায় ৮ লাখ টাকার সহায়তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৯৫ Time View

 

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে “সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় দরিদ্র, অসহায়, জটিল রোগে আক্রান্ত চিকিৎসাপ্রার্থী এবং মেধাবী শিক্ষার্থীসহ মোট ৩৭টি পরিবারের মাঝে প্রায় আট লাখ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম। তিনি বলেন, সমাজের সচ্ছল ব্যক্তিদের সম্মিলিত উদ্যোগে এ ধরনের মানবিক কর্মসূচি অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে সহমর্মিতার চর্চা জোরদার করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুস ছাত্তার (বি.এসসি)। তিনি বলেন, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

কর্মসূচির আওতায় ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানসহ হতদরিদ্র পরিবার, জটিল রোগে আক্রান্ত অসহায় চিকিৎসাপ্রার্থী এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলী, সমন্বয়ক ও সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category