বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

শালীনতায় বৈশাখ উদযাপনের আহ্বানে রাঙ্গামাটিতে ইফা’র আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০১ Time View

 

আহমদ বিলাল খান:

‘এসো হে বৈশাখ, এসো এসো’ স্লোগানকে সামনে রেখে বর্ষবরণ ও পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বাংলা নববর্ষ উদযাপনে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধকে ধারণ করার উপর গুরুত্বারোপ করেন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্যের অংশ হলেও তা উদযাপনের ক্ষেত্রে অবশ্যই ইসলামী সংস্কৃতি ও শালীনতা বজায় রাখতে হবে। অপসংস্কৃতি, অশ্লীলতা ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থেকে আমাদের এমনভাবে নববর্ষ পালন করতে হবে, যাতে তা সমাজে ইতিবাচক বার্তা ছড়ায় এবং তরুণ প্রজন্ম সঠিক পথে পরিচালিত হয়।

তিনি আরও বলেন, ইসলাম শান্তি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। তাই যে কোনো উৎসব উদযাপনে ইসলামের মৌলিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে চলাই একজন সচেতন মুসলমানের দায়িত্ব।

সভায় অন্যান্য বক্তারাও বৈশাখ উদযাপনে সংযম, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category