শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

মোহনগঞ্জে ধানক্ষেতে পচাগলা লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ Time View

মোঃ মিজানুর রহমান (নন্দন), মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় এক অজ্ঞাত ব্যক্তির পচাগলা লাশ উদ্ধার করা হয়েছে।
আজ ১৩ এপ্রিল সোমবার সন্ধ্যার পূর্বে উপজেলার ৭নং গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের ধুলির হাওরের স্লুইচ গেট সংলগ্ন একটি ধানক্ষেতে এই লাশটি দেখতে পান স্থানীয় ধান কাটার শ্রমিকরা।
লাশটি দেখতে পেয়ে তারা সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী মোহনগঞ্জ থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। তবে দুর্গম এলাকা ও খারাপ আবহাওয়ার কারণে পুলিশ তাৎক্ষণিকভাবে লাশ উদ্ধার করতে পারেনি।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে এবং দ্রুত লাশ উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category