বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০৬ Time View

 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ আসন্ন দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে আল ইসলাহর মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খানকে অকুণ্ঠ সমর্থন প্রদান করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সিলেট নগরীর সোবহানীঘাটে সংগঠনটির কার্যালয়ে এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এই সমর্থনের ঘোষণা দেওয়া হয়। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতার অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

সভায় আল ইসলাহর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, আসন্ন নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খানকে সংগঠনের পক্ষ থেকে পূর্ণ সমর্থন প্রদান করা হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাহেব জাদায়ে ফুলতলী এবং বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি বক্তব্যে বলেন, এখলাসপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে এবং দেশের সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে প্রিয় মুর্শিদের আদর্শ অনুসরণ করে সামাজিক উন্নয়নে এগিয়ে আসা সময়ের দাবি।

তিনি দোয়ারাবাজারের জনগণ ও সংগঠনের নেতৃবৃন্দের মতামত বিবেচনায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মাওলানা আব্দুল বাছিত খানকে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ভোটারদের নিকট গ্রহণযোগ্য ও আদর্শিকভাবে উপস্থাপনের লক্ষ্যে সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং নির্বাচনী সফলতা প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা মাহমুদুর রহমান আজাদ, জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম, দোয়ারাবাজার পূর্ব উপজেলা আল ইসলাহ সহ-সভাপতি মাওলানা মোঃ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম আকদ্দুছ, দোয়ারাবাজার পশ্চিম উপজেলা আল ইসলাহ’র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মঈনুল ইসলাম, দোয়ারাবাজার পশ্চিম উপজেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি আসাদুর রহমান সিদ্দিকী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আহমদ শরীফ, সুনামগঞ্জ জেলা তালামীযের সাবেক প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল বাসিত খান, দোয়ারাবাজার পূর্ব উপজেলা আল ইসলাহ অর্থ সম্পাদক কারী আলী আহমদ, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান, দোয়ারাবাজার পশ্চিম উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাইদুর রহমান চৌধুরী মুরাদ, দোয়ারাবাজার পূর্ব উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক ছাত্রনেতা নাইম আহমদ, মাওলানা আলাউদ্দিন ও মাওলানা নূর মোহাম্মদ লাবিব প্রমূখ।

সভায় বক্তারা বলেন, যোগ্য, ন্যায়নিষ্ঠ ও জনকল্যাণমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান পদে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান বলেন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের পূর্ণ সমর্থন আমার জন্য অত্যন্ত গর্বের ও দায়িত্বের বিষয়। আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে দোয়ারাবাজার উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সর্বোচ্চ চেষ্টা করে যাব। ইনশাআল্লাহ! বিশেষ করে শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ উপজেলা গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, দোয়ারাবাজার উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও মানবিক সমাজে রূপান্তর করাই আমার অঙ্গীকার। উন্নয়ন শুধু অবকাঠামোতে সীমাবদ্ধ নয়—এটি মানুষের জীবনমান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নৈতিকতা ও সামাজিক সম্প্রীতির সঙ্গে সম্পর্কিত। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করব। যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই হবে আমার প্রধান অগ্রাধিকার।
.

আহমদ বিলাল খান
জেলা প্রতিনিধি
মোবাইল নং- ০১৮২৮২৯২৬২৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category