সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস বাংলা নববর্ষ উপলক্ষে মাদারীপুরে গীতাপাঠ প্রতিযোগিতা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

মেহেদী হাসান সোহেল, স্টাফ রিপোর্টার

গতকাল শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় খুলনার শিয়ালী গ্রামে বাংলাদেশ সনাতন ধর্ম সুরক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

পিযুষ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী আহ্বায়ক স্বামী চিদানন্দ সরস্বতী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু, খুলনা জেলা মতুয়া মহাসঙ্ঘের সভাপতি প্রদীপ কুমার হালদার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সুকদেব মোহন্ত, সাবেক অধ্যাপক সুকদেব বিশ্বাস, বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অসিত বরন দাস, সদস্য সচিব শিব সজল যিশু, কেন্দ্রীয় নেতৃত্ব রবীন্দ্রনাথ দে প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সন্তোষ কুমার বিশ্বাস।
বক্তব্য পর্ব শেষে একটি সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ধীরেন্দ্রনাথ বারুরীর মৃত্যুজনিত কারণে নির্বাহী আহ্বায়ক স্বামী চিদানন্দ সরস্বতীকে সংগঠনের সভাপতি এবং যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র এডভোকেট গৌরাঙ্গ বসুকে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি পদে মনোনীত করা হয়েছে।
এছাড়া দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে দায়িত্ব প্রদান করা হয় সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার বিশ্বাসকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category