বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

কুড়িগ্রাম পৌর রাজনীতিতে নতুন আলোচনায় আব্দুল আলিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১২৮ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম পৌরসভাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল আলিম। সম্ভাব্য আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে তিনি নতুন মুখ হিসেবে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেছেন এবং সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
সম্প্রতি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় সভা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে নিজের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছেন তিনি। এ সময় আব্দুল আলিম বলেন, “আমি সব সময় জনগণের পাশে থাকতে চাই। কুড়িগ্রাম পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত নগরীতে রূপান্তর করতে হলে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার কারণে আব্দুল আলিম ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন। নতুন নেতৃত্ব হিসেবে তার আগমন দলীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে সাধারণ ভোটারদের মধ্যেও তার গণসংযোগ ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে তিনি পৌর এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
দৈনিক বাংলার নবকণ্ঠের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ আব্দুল আজিজ ইসলাম সাগরকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আব্দুল আলিম বলেন, “আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি কুড়িগ্রামের মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই সক্রিয়তা আগামী দিনে কুড়িগ্রাম পৌর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category