শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে যুবক সংকটাপন্ন, নেওয়া হলো ঢামেকে

বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে পেলেন তালাবদ্ধ ফটক।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫১ Time View

 

মেহেদি হাসান সোহেল, স্টাফ রিপোর্টার।

মাদারীপুর বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে প্রধান ফটক তালাবদ্ধ দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-২ সংসদীয় আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বুধবার দুপুর তিনটার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শনে যান।

এ সময় হাসপাতালের প্রধান ফটকে তালা ঝুলতে দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে হাসপাতালের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, “সরকারি হাসপাতালে অফিস টাইমে বন্ধ থাকা খুবই দুঃখজনক। সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে এসে যদি এমন পরিস্থিতির মুখোমুখি হয়, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনের প্রতি অনুরোধ জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কী কারণে ফটক বন্ধ রাখা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়রা সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category