রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৮২ Time View

বাতেনুজ্জামান জুয়েল

শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ-এ অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী আনন্দ আয়োজন। প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসের গাছ থেকে কাঁচা আম পেড়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কাঁচা আম মেখে খাওয়ার এক প্রাণবন্ত মিলনমেলা।
টিফিন পিরিয়ডের পর শিক্ষার্থীদের হাসি, উচ্ছ্বাস আর আনন্দে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। কেউ আম পাড়ছে, কেউ কাটছে, আবার কেউ মশলা মেখে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খাচ্ছে—এ যেন এক অন্যরকম পারিবারিক বন্ধনের দৃশ্য। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশ তৈরি করতেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।প্রতিষ্ঠানের গাছের আম আর সাথে মজাদার মসলা,কাসুন্দি, চিনি,লবণ,মরিচের ব্যবস্থাও করা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানের গাছের ফল প্রধান বা দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিবুল হাসান হাওলাদার প্রতিষ্ঠানের গাছের আম শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মাঝে বিলিয়ে দেন। বিষয়টি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং প্রতিষ্ঠানের প্রতি তাদের ভালোবাসা ও আন্তরিকতা আরও বাড়িয়ে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও কর্মচারীরাও শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ, যা শিক্ষার্থীদের মনে দীর্ঘদিন স্মৃতিময় হয়ে থাকবে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিবুল হাসান হাওলাদার বলেন,
“শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের মানসিক বিকাশ, পারস্পরিক ভালোবাসা ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করাও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব। আমাদের এই ছোট্ট আয়োজন শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও মানবিক আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন তাদের কাছে অত্যন্ত আনন্দের ও ব্যতিক্রম অভিজ্ঞতা। বন্ধু, শিক্ষক ও সবার সঙ্গে একসাথে কাঁচা আম মেখে খাওয়ার এই মুহূর্ত তারা অনেকদিন মনে রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category