বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শুভ বিজয়া: বিসর্জনে প্রতিমা, হৃদয়ে জাগুক সম্প্রীতির চিরন্তন আলো পঞ্চগড়ে সরকারি গাছ কাটার অভিযোগ তাঁতী দল নেতার বিরুদ্ধে, জব্দ ৩০ হাজার টাকার গাছ লোহাগাড়ার পদুয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট রণজয় মিত্র হলোখানার উন্নয়নে জনসেবার প্রত্যয়ে রেজাউল করিম রেজা লোহাগাড়ায় আমিরাবাদ মঙ্গলনগর কালি মন্দির পরিদর্শন করছেন চট্টগ্রাম-১৫ সংসদ শাহাজাহান চৌধুরী রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযানে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার, যুবক আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১০৪ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে ১১ লক্ষ ৪০ হাজার টাকার ৪০টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার করেছে মহানন্দা ব্যাটেলিয়ান ৫৯ বিজিবির সদস্যরা। রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালমারা সীমান্ত এলাকার একটি গ্রামে অভিযান পরিচালনা করে মোবাইল গুলো উদ্ধার করে বিজিবি। অভিযানে আপন হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয় বিজিবি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

আটক আপন হোসেন (৩২) শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার সালামপুর গ্রামের বাদল হোসেনের ছেলে।

অধিনায়ক তাজুল ইসলাম চৌধুরী জানান, নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির একটি টহল দল রবিবার সকাল ৭টায় সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে ২ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এই সময় সোনাপুর হতে কানসাট যাওয়ার পথে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন সহ আপন হোসেনকে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

অধিনায়ক আরো জানান, আটক আপন হোসেনকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত চোরাই মোবাইল গুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে যা আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category