মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ আওয়ামী লীগের দুর্নীতিতেই জ্বালানি সংকট: পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১০২ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এবং পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল সোয়া ৯টায় জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে পরিচালিত অভিযানে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে এ্ ঘটনায় কাওকে আটক করা সম্ভব হয়নি। সন্ধ্যায় বিজিবির মিডিয়া সেল থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের রঘুনাথপুর বিওপি’র টহল দল সীমান্ত হতে ৩ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামের কালামের বাড়ির সামনে খড়ের স্তুপের নিচে একটি কালো বালতির ভিতর ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানটি ঘিরে রাখে এবং শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজিবি এবং শিবগঞ্জ থানা পুলিশ দল যৌথভাবে বালতির ভেতর থেকে ১৯টি ককটেল উদ্ধার করে। উদ্ধারকৃত ককটেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।

এদিকে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় সবসময় নিরলসভাবে কাজ করছে বলেও জানান অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category