মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ

পূজায় ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৫৬ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম। ১৬ অক্টোবর শুক্রবার থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত এই বন্দর দিয়ে ভারতের সাথে সব ধরনের বাণিজ্যিক লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে বন্ধের মধ্যেও বৈধ পাসপোর্টধারী যাত্রীরা নিয়ম মেনে ইমিগ্রেশনের মাধ্যমে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন বলেন, ভারতের মহদীপুর এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন এক চিঠির মাধ্যমে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে মহদীপুর বন্দর থেকে কোনো পণ্যবাহী গাড়ি সোনামসজিদ বন্দরে প্রবেশ করবে না এবং সোনামসজিদ বন্দর দিয়ে কোনো রপ্তানি পণ্যবাহী গাড়ি ভারতে প্রবেশ করবেনা।

এদিকে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দর চত্বরে আগে থেকে অবস্থানরত ভারতীয় ট্রাকের পণ্য খালাস, লোড-আনলোড ও গুদামজাতকরণের কাজ সীমিত পরিসরে চালু থাকবে। তবে সাময়িকভাবে বাণিজ্য বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে যাতায়াত স্বাভাবিক থাকবে।

এদিকে টানা আট দিনের ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে সোনামসজিদ স্থলবন্দরে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category