
দেলোয়ার হোসেন রশিদী।
চট্টগ্রামের লোহাগাড়ায় পশ্চিম আমিরাবাদ মঙ্গলনগর গত ১৯ অক্টোবর সোমবার কালি মন্দির পরিদর্শন করছেন লোহাগাড়া-সাতকানিয়া চট্টগ্রাম-১৫ সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী। এসময় তিনি মন্দিরের সার্বিক নিরপত্তা ব্যাবস্থা পর্যবেক্ষণ করেন। মঙ্গলনগর কালি মন্দিরে শাড়ি,লুঙ্গি বিতরন করেন। এসময় শাহজাহান চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এম, রফিক দিদার, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের সিনিয়র দায়িত্বশীল মাষ্টার মোবারক আলী, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পদুয়ার কৃতি সন্তান কাজী জসিম উদ্দিন,লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা মাষ্টার সুনিল কান্তি, প্রদিপ কান্তি দাস,স্বপন কান্তি ধর প্রমুখ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোপুজা চলাকালীন কোন মন্দিরে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে ব্যাপারে কঠোর নির্দেশ দেন। লোহাগাড়া উপজেলা প্রশাসন ও দলীয় নেতা কর্মীদের আন্তরিক ভাবে পূজা শেষ না-হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করার নির্দেশ দেন।
Leave a Reply