রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯০ Time View

 

মোঃ রাজু
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলার এক মাদ্রাসা শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে থাকা তথ্যগত ভুল সংশোধনে মানবিক উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

জানা যায়, উপজেলার বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকার (পিতা: কালাম সরকার) তার রেজিস্ট্রেশন কার্ডে তথ্যগত ত্রুটির কারণে ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে ভুল সংশোধনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেন। পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহযোগিতাও প্রদান করেন।

শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা জানান, প্রশাসনের আন্তরিক সহযোগিতায় দীর্ঘদিনের একটি জটিল সমস্যার সমাধানের পথ সুগম হয়েছে। তারা এই মানবিক সহায়তার জন্য সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, জনসেবামুখী প্রশাসনের অন্যতম বৈশিষ্ট্য হলো নাগরিকের সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা। একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ যাতে কোনো প্রশাসনিক ত্রুটির কারণে ব্যাহত না হয়, সে লক্ষ্যে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

এ ঘটনায় এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, নাগরিক সেবার ক্ষেত্রে এ ধরনের মানবিক, দায়িত্বশীল ও জনবান্ধব ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category