রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭৪ Time View

এস এম সাাখাওয়াত জামিল দোলন,

পাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭ টায় সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এবং বারোঘরিয়া ইউপি চেয়ার‌ম্যান হারুনুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে শাহরিয়ার আক্তার মিম (১৩)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েকদিনের বৃষ্টিতে বাড়িতে থাকা ছাদে ওঠার একটি লোহার মই কোনভাবে আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল। ফলে সকালে ছাগলকে খাওয়ানোর জন্য কাঁঠালের পাতা ওই মই এ বাঁধতে গেলে প্রথমে হাসিনা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। এই সময় ফুফুকে বাঁচাতে গিয়ে ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজনের চেঁচামেচিতে স্থানীয় এক অটো চালক বাইরে থেকে দৌড়ে এসে বাড়ির বিদ্যুৎ লাইনের মেইন সুইচ অফ করেন এবং স্থানীয়রা এসে তাদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, বারোঘরিয়াতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু সহ তিনজন মারা গেছেন। খবর পেয়ে পুলিশের একটা টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ তিনটি উদ্ধার করে সুরতাহাল রিপোর্ট প্রস্তত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category