রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

স্ত্রীর পরকীয়া অভিমানে কীটনাশক পানে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৯৭ Time View

মেহেদী হাসান সোহেল

স্ত্রীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে অভিমান ও পারিবারিক অশান্তির জেরে কীটনাশক পান করে কামরুল শরীফ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কামরুল শরীফ মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াইপাড়া গ্রামের মৃত হালেম শরীফের ছেলে। তার স্ত্রী কাকলি আক্তার।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল শরীফের স্ত্রী কাকলি আক্তারের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে। এ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ও অশান্তি চলছিল। এরই জেরে চার দিন আগে ক্ষোভ ও অভিমানে কামরুল শরীফ কীটনাশক পান করেন।
পরে গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে টানা চার দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার তিনি মারা যান।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কামরুল শরীফের মরদেহ মাদারীপুরে নিয়ে আসা হয়। বর্তমানে মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।
এ বিষয়ে পুলিশ জানায়, সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category