রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

রাজৈরে এমপি জাহান্দার আলী মিয়ার উপজেলা অফিসের প্রথম কার্যদিবস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫৩ Time View

স্টাফ রিপোর্টার, মেহেদি হাসান সোহেল

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়ার রাজৈর উপজেলা অফিসের প্রথম কার্যদিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে রাজৈর উপজেলা পরিষদ কার্যালয়ে এমপিদের জন্য নির্ধারিত অফিস কক্ষে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম কার্যদিবসের কার্যক্রম শুরু করেন।
এর আগে রাজৈর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা খায়রুন নেছা সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মো. ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু, বিআরডিবির চেয়ারম্যান আবুল হাসান খান, বিএনপি নেতা আরিফ হাওলাদার, মহসিন ফকির, মিরাজ কাজী, বাদশা মীরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রথম কার্যদিবসে সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া রাজৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সুখ-দুঃখের কথা শোনেন।
সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি উপজেলায় সংসদ সদস্যদের জন্য অফিস কক্ষের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া শোনা ও সমাধানে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category