রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৬৬ Time View

দেলোয়ার হোসেন রশিদী।

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ এই স্লোগানে চট্টগ্রামের লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বটতলী মোটর স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও বটতলী মোটর স্টেশন এলাকায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়োজিদ-বিন-আখন্দের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরান, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা রিয়াদুর রহমান ভূঁইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতুভূষণ দাশ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি আনম নোমান, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক শব্বির আহমদ, বটতলী শহর পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী, সদস্য সচিব সরওয়ার আকতারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব লোহাগাড়া গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category