রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ৮ হাজার টাকার ভারতীয় নেশার সিরাপ উদ্ধার, মোটরসাইকেলসহ যুবক আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৮৬ Time View

 

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ভারতীয় নেশার সিরাপ এস্কাফ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ। অভিযানে এক যুবককে আটক করে পুলিশ। জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল।

আটক যুবক জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়ালগাছি এলাকার জেরবানু ও রবিউল ইসলামের ছেলে রুবেল আলী (২৯)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের চর উদয়নগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার চৌডালা ব্রীজ সংলগ্ন টোলপ্লাজা’র সামনে বিকাল সাড়ে ৫টায় চেকপোষ্ট চলাকালীন মোটরসাইকেলে আসা যুবক রুবেলের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার লাল রংয়ের ১৬০ সিসি টিভিএস এ্যাপাচি আরটিআর (নবাবগঞ্জ-ল-১১-৬৫৩৯) মোটরসাইকেল তল্লাশী করে তেলের ট্যাংকির সাইড কভারের ভিতরে এবং এয়ার ফিল্টারের ফাঁকা জায়গায় বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৮ হাজার টাকা মূল্যের ২০ বোতল ভারতীয় নেশার সিরাপ এস্কাফ উদ্ধার করা হয় এবং মাদক চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী রুবেল নিজেকে দোষী বলে স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪(ক)/৩৮ ধারার আসামীকে গোমস্তাপুর থানায় সোপর্দ করে মামলা দায়েরের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category