রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ফরিদপুরে মাদকের টাকার বিরোধে ছেলের হাতে মা খুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১০২ Time View

এস এম আলমগীর হুসাইন

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার বায়তুল আমান এলাকায় মাদকের টাকার বিরোধকে কেন্দ্র করে ছেলের হাতে নিজ মায়ের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে শোক, ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, শেখ আকবরের ছেলে শেখ রহিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হিসেবে পরিচিত। ঘটনার দিন নেশার জন্য মায়ের কাছে টাকা দাবি করলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে রহিম ধারালো একটি অস্ত্র দিয়ে মায়ের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। হত্যাকাণ্ড ঘটিয়েই অভিযুক্ত রহিম পালিয়ে যায়।এলাকাবাসীর দাবি, শেখ রহিমের বিরুদ্ধে এর আগেও সহিংসতার অভিযোগ রয়েছে। ২০১৮ সালেও তিনি তার সৎ মাকে হত্যা করেছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। সাম্প্রতিক ঘটনায় তারা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন একজনকে নজরদারির আওতায় রাখা হলে হয়তো আরেকটি প্রাণহানি এড়ানো সম্ভব হতো।স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, অভিযুক্ত রহিম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলেও তাদের ধারণা ছিল। তবে পরিবার কখনো বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেনি বা নিয়মিত চিকিৎসার উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ রয়েছে। তবে তার মানসিক অবস্থা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।ফরিদপুর সদর থানার দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকেই পুলিশ অভিযান শুরু করেছে। গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ, ব্যবহৃত অস্ত্র এবং অভিযুক্তের অতীত কর্মকাণ্ডসহ সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য যাচাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category