রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

অধিকার আদায়ে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
“আদিবাসী ধাত্রীদের সম্মাননা, জীবন ও সুস্থতা সুরক্ষায় তাঁদের আবদান” শ্লোগানে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার বেলা ১১টায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও এনএজিআরের সহযোগীতায় উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও মানছি পারগানা পরিষদ বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত¡রে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সেক্রেটারি ও সদর উপজেলার পারগানার সভাপতি কর্নেলিয়াস মুরমু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের তথ্য, যোগাযোগ ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম, সমাজ উন্নয়ন কর্মী নিকোলাস মুরমু, কোল আদিবাসী নেত্রী কল্পনা মুরমু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা মনিকা সরেন, শিক্ষক আলবেরিকুশ মুরমু, আদিবাসী যুব নেতা সিপানুয়েল হেমব্রম প্রমুখ।

ঘন্টাব্যাপি চলা সমাবেশে বক্তারা বলেন, আমরা আদিবাসী, কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নই। আদিবাসীদের নিজস্ব ভাষা আছে, আমরা সেই ভাষাতেই কথা বলতে, পাঠদান ও পাঠ গ্রহণে স্বাচ্ছন্দ বোধ করি। আদিবাসীদের আছে নিজস্ব সংস্কৃতি আছে, যা তাদের আত্মার সাথে জড়িয়ে আছে। উপরন্তু যেহেতু আদিবাসীরা বাংলাদেশ সৃষ্টির আগে থেকেই এদেশ বসবাস করে সেহেতু তাদের নিজস্ব ভূমি আছে। কিন্তু সে ভূমি এদেশের ভূমিদস্যুরা মিথ্যা ও জাল কাগজের মাধ্যমে ভোগ দখল করছে। আদিবাসীদের তাদের নিজস্ব ভূমি থেকেও করা হচ্ছে উচ্ছেদ। আর তাই সঠিক ভূমি কমিশন গঠন করে আদিবাসীদের ভূমির নায্য অধিকার ফিরিয়ে দেয়া, আদিবাসী সংস্কৃতি চর্চার জন্য প্রতিটি জেলা উপজেলায় আদিবাসী কালচারাল একাডেমী প্রতিষ্ঠা, নিজস্ব ভাষার বই প্রনয়ণ এবং আদিবাসীদের আদিবাসী হিসেবে পরিচয়ের স্বীকৃতি প্রদাণসহ ৭ দফা দাবী বাস্তবায়নের আহŸান জানানো হয় মানববন্ধন থেকে।

এর আগে সকাল সাড়ে ১০টায় শহরের ফায়ার সার্ভিস মোড় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উদয়ন মোড়, ফুড অফিস মোড়, সেন্টু মার্কেট এলাকা ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে এসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত¡রে সমাবেশে মিলিত হয়। শোভাযাত্রা ও সমাবেশে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category