রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শাহজাহান চৌধুরীর চাহিদায় লোহাগাড়ার তিন সড়কে ৪ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭৪ Time View

 

দেলোয়ার হোসেন রশিদী।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও পুনর্বাসনে ৪ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর চাহিদার পরিপ্রেক্ষিতে এসব সড়কের উন্নয়নকাজে এ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘দুর্যোগে আক্রান্ত ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী অবকাঠামো পুনর্বাসন (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে এ বরাদ্দ দেওয়া হয়।

এলজিইডির প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী বরাবর পাঠানো চিঠিতে বরাদ্দের বিষয়টি জানানো হয়েছে। ১৭ জুন ২০২৬ তারিখে জারি করা ওই চিঠিতে লোহাগাড়ার তিনটি সড়কের উন্নয়নকাজের জন্য পৃথকভাবে অর্থ বরাদ্দের তথ্য উল্লেখ করা হয়।

বরাদ্দ অনুযায়ী, লোহাগাড়া জমিদার পাড়া সড়কের ০০-২০০০ মিটার অংশের উন্নয়নে ১ কোটি ৬০ লাখ টাকা, পদুয়া মাদ্রাসা সড়কের ০০-২৪০০ মিটার অংশের উন্নয়নে ১ কোটি ৯২ লাখ টাকা এবং কলাউজান বাংলা বাজার সড়কের ০০-১০০০ মিটার অংশের উন্নয়নে ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এলজিইডির নির্দেশনা অনুযায়ী, বরাদ্দকৃত অর্থের মধ্যে সীমাবদ্ধ থেকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে প্রক্কলন প্রস্তুত এবং পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

স্থানীয়রা জানান, বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপজেলার এসব সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল ও জনসাধারণের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কগুলোর উন্নয়ন ও পুনর্বাসন সম্পন্ন হলে লোহাগাড়ার যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, বরাদ্দকৃত অর্থ দ্রুত ছাড় ও প্রকল্পের কাজ শুরু হলে দীর্ঘদিনের সড়ক দুর্ভোগ কমার পাশাপাশি এলাকার যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category